শীতের ফুল

শীতের ফুল

আপনার ফুলের গাছ কিছুদিন পর মারা যায়? এটা মোটেই আপনার যত্নের অভাব না।

আমরা অনেকে একটা ভুল করি, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফুলে ফুলে ভরা গাছ দেখে মুগ্ধ হয়ে নার্সারি থেকে সিজনাল ফুলের গাছ কিনে আনি। যেগুলোর আয়ু থাকে মার্চ পর্যন্ত। আপনি যত যত্নই করেন, ওরা মারা যাবেই।
শীতের ফুলের চারা বা বীজ বপনের উপযুক্ত সময় এখনি, মিড সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আপনার বারান্দার রৌদ্রজ্জ্বল কোনটিতে এই ফুল গুলোর চারা বা বিজ লাগাতে পারেন, খুব বেশী মাটি বা বড় টবের দরকার হবেনা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফুলের সৌন্দর্য উপভোগ করুন। মার্চে বীজ সংগ্রহ করে সংরক্ষন করুন পরের সিজনের জন্য।

কসমস, ক্যালেন্ডুলা, ডায়ান্থাস, হলিহক, গাঁদা, সূর্যমুখী ইত্যাদি ফুলের গাছ লাগাতে পারেন। অবশ্যই বাচ্চাদেরকে সাথে নিয়ে করবেন। বীজ থেকে গাছ হওয়া, তারপর ফুল ফোটা, আবার বীজ সংগ্রহ, এই সম্পূর্ন জার্নিটা বাচ্চাদের জন্য অনেক আনন্দের এবং একইসাথে শিক্ষণীয় অভিজ্ঞতা হবে।

ছবির হলুদ ফুলটির নাম ক্যালেন্ডুলা, স্থান- রমনা পার্ক। 

Back to blog

Leave a comment

Please note, comments need to be approved before they are published.